বিনোদন

‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:১৭ এএম
‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

বলিউডে Kajol মানেই প্রাণবন্ত উপস্থিতি আর একের পর এক জনপ্রিয় সিনেমা। ‘সিমরান’ কিংবা ‘অঞ্জলি’—পর্দায় তার চরিত্রগুলো দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে বহু আগেই। দীর্ঘ ক্যারিয়ারে Dilwale Dulhania Le Jayenge, Kuch Kuch Hota Hai ও Kabhi Khushi Kabhie Gham-এর মতো সিনেমা উপহার দিলেও একটি বিষয়ে বরাবরই আপসহীন ছিলেন তিনি—পর্দায় চুম্বন দৃশ্য এড়িয়ে চলা।

তবে সেই অবস্থান থেকে সরে আসেন ২০২৩ সালে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া The Trial: Love, Kanoon, Dhokha সিরিজে সহ-অভিনেতা Jisshu Sengupta-র সঙ্গে একটি চুম্বন দৃশ্যে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি এক পডকাস্টে এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কাজল। তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ চরিত্রের প্রয়োজন। তার ভাষায়, সিরিজে ‘নয়নিকা সেনগুপ্ত’ চরিত্রের ভেতরের দ্বন্দ্ব, বিশ্বাস ও অবিশ্বাসের জায়গা ফুটিয়ে তুলতেই ওই দৃশ্যটি জরুরি ছিল।

চিত্রনাট্যের গুরুত্ব তুলে ধরে কাজল বলেন, “দৃশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি। এটি বাদ দিলে চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক অসম্পূর্ণ থেকে যেত।”

তবে শুরুতে কিছুটা অস্বস্তি ছিল বলেও জানান তিনি। শুটিংয়ের আগে দ্বিধায় ছিলেন—দৃশ্যটি করতে পারবেন কি না। শেষ পর্যন্ত সেটি কাটিয়ে উঠে পেশাদার সিদ্ধান্ত হিসেবেই কাজটি সম্পন্ন করেন বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, The Trial: Love, Kanoon, Dhokha একটি কোর্টরুম ড্রামা, যেখানে স্বামীর কেলেঙ্কারির পর এক নারীর নতুন করে নিজের ক্যারিয়ার গড়ে তোলার গল্প তুলে ধরা হয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজন ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!