বিনোদন

কখনো হাল ছাড়িনি: মিম

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:২৫ এএম
কখনো হাল ছাড়িনি: মিম

চ্যালেঞ্জের পথ পেরিয়ে শোবিজ অঙ্গনে দেড় দশকেরও বেশি সময় ধরে টিকে আছেন বিদ্যা সিনহা মিম। সময়ের সঙ্গে সঙ্গে সফলতা অর্জনের পাশাপাশি সেই অবস্থান ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ওঠানামা ও দীর্ঘ পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। মিম বলেন, সাফল্যে পৌঁছানো যেমন কঠিন, তার চেয়েও কঠিন হলো সেই অবস্থান ধরে রাখা।

তার ভাষায়, “কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে উইনার হওয়াটাই কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হলো জায়গাটা ধরে রাখা।”

শোবিজ জগতে অনেকেই দ্রুত জনপ্রিয়তা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান—এমন বাস্তবতাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, ধৈর্য, শৃঙ্খলা ও ধারাবাহিক পরিশ্রমই তাকে এখনো টিকিয়ে রেখেছে।

নিজের সংগ্রামের কথা উল্লেখ করে মিম আরও বলেন, “আমি কখনো ভাবিনি পারব না। যখনই মনে হয়েছে কিছু হচ্ছে না, তখন নিজেকেই বলেছি—ঠিক আছে, এটা না হলে অন্য কিছু হবে। আমি সবসময় নিজেকে উৎসাহ দিই কাজ চালিয়ে যাওয়ার জন্য।”

তিনি আরও জানান, দীর্ঘ এই পথচলায় নানা ব্যর্থতা ও বাধা এসেছে, তবে সেগুলো তাকে থামাতে পারেনি।

দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র ও নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের এই যাত্রায় এখনো তিনি নতুন নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!