বিনোদন

স্টাইল ও আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:২৮ এএম
স্টাইল ও আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও নিজের স্টাইল ও ফ্যাশন সেন্স দিয়ে নজর কাড়লেন ভক্ত-অনুরাগীদের। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী নিয়মিতই নিজের কাজ, ব্যক্তিগত মুহূর্ত ও ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন।

সম্প্রতি তিনি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে রূপালি ঝলমলে একটি ডিজাইনার ড্রেসে। সঙ্গে মানানসই গহনা ও পরিপাটি মেকআপ তার পুরো লুককে দিয়েছে আরও আভিজাত্য ও আকর্ষণীয়তা। ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়।

ভক্তরা তার এই নতুন রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন মন্তব্যের ঘরে। একজন লিখেছেন, “অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন সেন্স। সত্যিই আভিজাত্যের এক অনন্য উদাহরণ।” আরেকজন মন্তব্য করেন, “আপনাকে আজ আরও সুন্দর লাগছে।”

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। এরপর ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়।

ক্যারিয়ারে তিনি একে একে কাজ করেছেন জনপ্রিয় নাটক ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’ এবং ‘হাসো আনলিমিটেড’-এ।

২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ তার ক্যারিয়ারে বড় একটি মোড় এনে দেয়। এরপর ২০১৭ সালের ঈদে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে তিনি আবারও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

স্টাইল, অভিনয় আর জনপ্রিয়তায় সমানভাবে এগিয়ে থাকা মেহজাবীন আবারও প্রমাণ করলেন—ফ্যাশন ও আভিজাত্যের সংমিশ্রণে তিনি অনন্য।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!