জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে যাচ্ছে বিশেষ আয়োজনের মাধ্যমে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও আবেগঘন টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটি সমাপ্তির পথে পৌঁছে এবার প্রচারিত হবে দেড় ঘণ্টার মেগা এপিসোড।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নাটকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে।
নির্মাতা জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে শেষ পর্বটি বিশেষভাবে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে। সাধারণত ২৫ মিনিটের পর্ব হলেও সমাপনী পর্বটি হবে দেড় ঘণ্টার বেশি সময়ের। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠুসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।
চ্যানেল আইতে প্রচারিত এই ধারাবাহিকটি পাশাপাশি ইউটিউবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নির্মাতা মনে করছেন, বিশেষ এই সমাপ্তি পর্ব দর্শকদের জন্য হবে একটি বড় চমক ও আবেগঘন অভিজ্ঞতা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!