বিনোদন

সাদিয়া আয়মানের নতুন লুক নিয়ে প্রশংসার ঝড়

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৬:০৪ এএম
সাদিয়া আয়মানের নতুন লুক নিয়ে প্রশংসার ঝড়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান নতুন লুক দিয়ে আবারও ভক্তদের নজর কাড়লেন। সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে তার উপস্থিতি ও পরবর্তী সময় সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো আয়োজনে নীল রঙের জামদানি শাড়িতে দেখা যায় এই অভিনেত্রীকে। ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে আধুনিক ডিজাইনের স্লিভলেস ব্লাউজ মিলিয়ে তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছেন তিনি।
সাদিয়া আয়মান নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেন। ছবিতে তাকে রেড কার্পেটে পোজ দিতে, আবার ড্রেসিং টেবিলের সামনে নিজের সাজ ঠিক করতে দেখা যায়।
তার সাদামাটা মেকআপ, খোঁপা স্টাইলের চুল এবং সূক্ষ্ম অলঙ্কার পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা। ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই লুকের প্রশংসা করছেন।
শোবিজ অঙ্গনে কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় সাদিয়া আয়মান। ‘উৎসব’ সিনেমা এবং সাম্প্রতিক ওয়েবফিল্ম ‘মিউ’ ও ‘লাভ সিটার’-এ তার অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!