বিনোদন

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৪:৫১ এএম
ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ফ্লোরাল লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

শেয়ার করা ছবিতে দেখা যায়, তটিনী নীল রঙের ফ্লোরাল অফ-শোল্ডার পোশাকে ধরা দিয়েছেন। মাথায় ম্যাচিং ব্যান্ড ও কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আকর্ষণ। ছবিগুলোতে কখনো উদাস ভঙ্গিতে, আবার কখনো প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

তার স্বাভাবিক হাসি ও সাবলীল উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। অনেকেই মন্তব্যের ঘরে তার প্রশংসায় ভরিয়ে দেন। একজন নেটিজেন লিখেছেন, “সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।” আরেকজন মন্তব্য করেন, “পুতুলের মতো লাগছে।” অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় তটিনী ইতোমধ্যে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তটিনী। পরে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। টেলিভিশনে তার প্রথম নাটক ছিল ‘শারদ প্রাতে’।

কর্মজীবনে তিনি ‘ক্লোজ-আপ কাছে আসার গল্প’-এর ‘সব জানে’ কাহিনিচিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ নাটকে অভিনয়ের জন্য পেয়েছেন দীপ্ত টিভি পুরস্কার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!