বিনোদন

পরীমণির কোলজুড়ে হাসিমুখে পূণ্য, মাতৃত্বের মুহূর্ত শেয়ার

আপডেট: মে ০১, ২০২৬ : ০৬:৩৪ এএম
পরীমণির কোলজুড়ে হাসিমুখে পূণ্য, মাতৃত্বের মুহূর্ত শেয়ার

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় চিত্রনায়িকা পরীমণি। সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ছেলে পূণ্যকে নিয়ে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই নেটিজেনদের নজর কাড়ে।

পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, মা-ছেলে দুজনই রঙিন পোশাকে সেজেছেন। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, চুলে সাদা ও বেগুনি ফুল। আর ছেলে পূণ্যকে দেখা গেছে খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবিতে। ছবিগুলোতে সিঁড়িতে বসে এবং ছেলেকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় পরীমণিকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার”।
তার এই মাতৃত্বঘন মুহূর্তের ছবিগুলো ভক্ত-অনুরাগীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
বর্তমানে পেশাগত ব্যস্ততার পাশাপাশি সন্তানদের দেখভালেও মনোযোগ দিচ্ছেন পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তিনি দুই সন্তানকে নিয়ে একক অভিভাবক হিসেবে জীবনযাপন করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!