বিনোদন

‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ নাজিফা তুষি

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৫:৪৬ এএম
‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ নাজিফা তুষি

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, দীর্ঘ নীরবতা এবং ভালো চরিত্র পাওয়ার অপেক্ষা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অভিনেত্রী জানান, শুরু থেকেই তিনি সবসময় ভালো চরিত্রে কাজ করার জন্য অপেক্ষা করেছেন এবং ধৈর্য ধরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন।

তুষির ভাষায়, “ওই যে একটা ক্ষুধা থাকে না যে ভালো ক্যারেক্টার তো পাই না বা পাচ্ছি না। এখন নাহয় আমাকে মানুষজন বেটার ক্যারেক্টার অফার করে, আমার প্রিয় নির্মাতারা আমাকে ভালো চরিত্র দেন। কিন্তু এটার জন্য তো আমাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।”

ক্যারিয়ারের শুরুতে ‘আইসক্রিম’ সিনেমায় কাজ করার পর দীর্ঘ সময় পর্দার বাইরে থাকায় নানা আলোচনা তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে সেই সময়টাকে তিনি ধৈর্য ও আত্মবিশ্বাসের পরীক্ষা হিসেবে দেখেন।

নিজের ফেলে আসা সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “তোমরা আমাকে অনেক আগে থেকেই চেনো। কতদিন কত কথা কানের পাশে হারিয়ে যাচ্ছিল যে তুষি হাওয়ার পর হাওয়া, নেই এই সেই।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিনেত্রী আরও বলেন, ধৈর্য ও সততা বজায় রাখলে সঠিক সময়ে ভালো কাজ ও ভালো চরিত্র পাওয়া যায় বলে তিনি বিশ্বাস করেন।

“আসলে আমার ধৈর্য আর পেশেন্স ছিল, কারণ আমি জানতাম আমি কী করব। আমার মনে হয় যে আসবে, হয়তো আগে-পরে সবকিছু আসবে। কিন্তু আমি যদি অনেস্ট থাকি আর আমার চাওয়াটা যদি ঠিকঠাক থাকে, তবে সেটা হবেই,” যোগ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!