মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের প্রথম ভালোবাসা বা প্রেম নিয়ে তিনি কোনো ধরনের আলোচনায় বা ভাইরাল কনটেন্টে যেতে চান না।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মিথিলা বলেন, “ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।”
তিনি আরও বলেন, প্রেমের বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনা করার মতো অবস্থায় তিনি নেই। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত জীবনের কিছু বিষয় তিনি গোপন রাখতে চান। অভিনেত্রী বলেন, বর্তমানে তার পুরো মনোযোগ কাজ ও ক্যারিয়ারে। তিনি জানান, পেশাগত জীবনই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মিথিলা বলেন, “এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য বড় সুযোগ। আমি চাই আমার কাজের মাধ্যমে সেরা কিছু দিতে।”
তবে প্রেম বা ভালোবাসার অস্তিত্ব একেবারেই নেই—এমন দাবি না করে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। বর্তমানে অভিনয় ও নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন বলে জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!