ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের গভীরতা আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন ভক্তরা। এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি।
ওমর সানীর জন্মদিনে ভিডিও বার্তার মাধ্যমে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী মৌসুমী। এ সময় তাকে উচ্ছ্বসিত মেজাজে দেখা যায়। ভিডিওতে মৌসুমী বলেন, “শুভ জন্মদিন সানি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার জন্মদিনে আমার শুভকামনা, তুমি আমাদের জীবনে সবসময় বটগাছ হয়ে থেকো।”
স্বামীকে জীবনের ছায়া হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ওমর সানীর উপস্থিতি তাদের পারিবারিক জীবনে সবসময় শক্তি ও ভরসা জুগিয়েছে।
মৌসুমী স্বামীর মায়ের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ওমর সানীর জন্মের কারণেই তিনি আজ তাকে পেয়েছেন, এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।
শেষে তিনি বলেন, “তোমাকে সবসময় আমার পাশে চাই। লাভ ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।”
দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করতে করতে পর্দার রোমান্সকে বাস্তবে রূপ দিয়ে ওমর সানী ও মৌসুমী ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল দম্পতি হিসেবে পরিচিত হয়েছেন। তাদের এই জন্মদিনের শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!