বিনোদন

বেগুনি শাড়িতে রাজকীয় লুকে মেহজাবীন, আলোচনায় নতুন ফটোশুট

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৫:৫৮ এএম
বেগুনি শাড়িতে রাজকীয় লুকে মেহজাবীন, আলোচনায় নতুন ফটোশুট

অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে নিয়মিতভাবে আলাদা করে তুলে ধরছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে তার নতুন ফটোশুটে রাজকীয় লুক সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি কেড়েছে ভক্তদের।

শুক্রবার বিকেলে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। প্রকাশের পরপরই ছবিগুলো নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে এবং আলোচনায় আসে তার নতুন সাজ।

ছবিতে মেহজাবীনকে দেখা যায় বেগুনি রঙের গর্জিয়াস শাড়িতে, যেখানে সোনালী পাড় ও সূক্ষ্ম কাজ লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং ব্লাউজ, যার ট্রান্সপারেন্ট হাতা পুরো লুককে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছে।

অলঙ্কার হিসেবে তিনি বেছে নিয়েছেন সোনালী চোকার ও কানের দুল। পাশাপাশি খোঁপা করা চুলে পরা একটি হেয়ার অ্যাকসেসরিজ তার লুককে দিয়েছে রাজকীয় আবহ।

ফটোশুটে কাজ করা টিমের প্রশংসাও করেছেন এই অভিনেত্রী। এদিকে তার পোস্ট করা ছবিগুলোতে ভক্ত-অনুরাগীদের প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যঘর।

সব মিলিয়ে নতুন এই লুকে আবারও আলোচনায় জায়গা করে নিয়েছেন মেহজাবীন চৌধুরী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!