বিনোদন

প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়: কৃতি স্যানন

আপডেট: মে ১১, ২০২৬ : ০৬:০৫ এএম
প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়: কৃতি স্যানন

বলিউডে নিজের জায়গা তৈরি করতে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। কোনো চলচ্চিত্র পরিবার থেকে না আসায় ইন্ডাস্ট্রিতে প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, “ফিল্মি পরিবার থেকে না এলে বলিউডে অনিশ্চয়তা অনেক বেশি থাকে। এখানে প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়। আমাকে কোনো কিছুই সহজে দেওয়া হয়নি।”

তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বহুবার এমন হয়েছে যে কোনো চরিত্রের জন্য তার নাম চূড়ান্ত হওয়ার কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া হয়ে গেছে, এবং সেখানে জায়গা পেয়েছেন কোনো তারকাসন্তান।

কৃতি আরও বলেন, শুরুর দিকের সেই সময়গুলো ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। বড় বাজেটের কিছু প্রজেক্টে কাজ করলেও সেগুলো তাকে অভিনেত্রী হিসেবে তৃপ্তি দেয়নি। তবে সেই ব্যর্থতা ও অভিজ্ঞতাই তাকে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর ক্যারিয়ারে বড় মোড় ঘুরিয়ে দেয় মিমি সিনেমা। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

বর্তমানে কৃতি ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ককটেল ২ নিয়ে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দানা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!