ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে মন্তব্য করেন মারিয়া মিম। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
পোস্টে মারিয়া মিম লেখেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।” তার এই মন্তব্যের পর অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। মন্তব্যের ঘরে একাংশ সরাসরি অভিনেতা সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করে বিষয়টি তার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন।
নেটিজেনদের ধারণা, সিদ্দিকের সাম্প্রতিক ধর্মীয় জীবনধারা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে ঘিরেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মারিয়া মিম।
উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান অভিনেতা সিদ্দিক। এরপর তার চেহারা ও জীবনযাপনে পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি ও দাড়ি রাখছেন এবং নিজেকে ধর্মীয় অনুশীলনের পথে রয়েছেন বলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কারাগারের সময় তিনি ধর্মীয় অনুশীলনের সুযোগ পেয়েছেন এবং এখন ‘আলোর পথে’ চলার চেষ্টা করছেন।
এদিকে, অতীতে একাধিক সাক্ষাৎকারে সিদ্দিক মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবে উল্লেখ করেন বলেও জানা গেছে।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে মাইক্রোফোন ছুড়ে ফেলার ঘটনায়ও আলোচনায় আসেন মারিয়া মিম।
২০১২ সালে বিয়ে করেন সিদ্দিক ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের একমাত্র সন্তান আরশ হোসাইন বর্তমানে মায়ের সঙ্গেই থাকে।
সর্বশেষ ‘ভণ্ড হুজুর’ মন্তব্য নিয়ে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, বিষয়টি ঘিরে সাবেক এই দম্পতির দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!