জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ইনস্টাগ্রামে বড় মাইলফলক স্পর্শ করার পরই নিজের অ্যাকাউন্টে ব্যাপক পরিবর্তন এনে নতুন করে আলোচনায় এসেছেন।
সম্প্রতি প্রথম পাকিস্তানি সেলিব্রিটি হিসেবে ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন অনুসারী অতিক্রম করেন তিনি। ঠিক সেই সময়েই হঠাৎ করে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায় সব পোস্ট মুছে ফেলেন এই অভিনেত্রী।
বর্তমানে তার প্রোফাইলে মাত্র ১১টি পোস্ট দৃশ্যমান রয়েছে। পাশাপাশি তার গ্ল্যামারাস প্রোফাইল ছবিও বদলে একটি সাধারণ, প্রায় আনফিল্টার্ড ছবিতে পরিবর্তন করেছেন হানিয়া আমির।
তার এই আচরণ ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ মনে করছেন এটি কোনো নতুন প্রজেক্টের অংশ হিসেবে ‘সফট রিব্র্যান্ডিং’, আবার অনেকে ধারণা করছেন সোশ্যাল মিডিয়ার চাপ ও নেতিবাচকতা থেকে দূরে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে ট্রল ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন হানিয়া আমির। মানসিক প্রশান্তির জন্য তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতিও নিয়েছেন বলে জানা যায়।
পেশাগত জীবনে সর্বশেষ তাকে দেখা গেছে জনপ্রিয় ড্রামা ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে, যেখানে তার বিপরীতে অভিনয় করেন বিলাল আব্বাস খান।
হানিয়ার এই হঠাৎ পরিবর্তনের পর নতুন কোনো প্রজেক্টের ঘোষণা আসে কি না, সেদিকেই এখন নজর ভক্তদের।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!