বিনোদন

‘তখনও টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা’

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:৪১ এএম
‘তখনও টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা’

দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপটের সঙ্গে কাজ করে আসছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পর্দার আলো-ছায়ায় তার অনায়াস উপস্থিতি দর্শকদের কাছে তাকে করে তুলেছে এক চিরপরিচিত মুখ। তবে ক্যারিয়ারের শুরুর দিকের দিনগুলো ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতায় ভরা।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের অভিনয়জীবনের শুরুর স্মৃতিচারণ করেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে নিজের অবস্থানটি পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।

পূর্ণিমা বলেন, “আমাকে যখন নায়িকা হিসেবে সিলেক্ট করা হলো, তখনও আমি টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা। চিত্রনায়িকা যেটা বলে, গ্রুমিং পার্টটা ছিল সিনেমা শুটিং শুরুর প্রায় ২০ দিন আগে থেকে। সকাল ৬টায় উঠতাম। সূর্য ওঠার সময় সানের দিকে ডিরেক্ট তাকিয়ে থাকতে বলা হতো ১০ থেকে ১৫ মিনিট।”

তিনি আরও জানান, সেই প্রশিক্ষণের পেছনে ছিল নির্দিষ্ট কারিগরি উদ্দেশ্য। তার ভাষায়, “শুটিংয়ে ডে লাইটে কাজ করার সময় রিফ্লেকশন বোর্ডের আলো চোখে নিতে হয়। যাতে চোখ ছোট না হয়ে যায়, চেহারা ব্রাইট লাগে—এ কারণেই এই প্র্যাকটিস।”

পূর্ণিমা বলেন, দীর্ঘ সময় আলোতে কাজের অভ্যাস গড়ে তুলতেই তাকে এমন অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা শুরুতে তার কাছে ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

দীর্ঘ অভিনয়জীবনে নানা চ্যালেঞ্জ পেরিয়ে পূর্ণিমা এখন ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!