দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে তাঁর নতুন উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবির পর বড় পর্দায় আর দেখা যায়নি আনুশকাকে। অভিনয় থেকে দূরে থেকে স্বামী ক্রিকেটার বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই বেশি সময় কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি একটি বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেছে এই অভিনেত্রীকে। সেখানে সবুজ রঙের পোশাক, হালকা গয়না ও ছিমছাম সাজে হাজির হন তিনি। তবে ভিডিওটি প্রকাশের পর তাঁর চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কেউ কেউ মন্তব্য করেছেন, আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট। আবার অনেকে দাবি করেছেন, তাঁর চেহারায় আগের তুলনায় বেশ পরিবর্তন এসেছে। এ নিয়ে প্লাস্টিক সার্জারি বা ফিলার ব্যবহারের পুরোনো বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে।
তবে সমালোচনার পাশাপাশি অনেক ভক্তই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন পর প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখা যাওয়াটাই সবচেয়ে বড় বিষয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!