ছোট পর্দা থেকে ওটিটি—সব মাধ্যমেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী তানজিকা আমিন আবারও আলোচনায় এসেছেন নতুন লুক নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। ছবিতে তানজিকা আমিনকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িতে। শাড়ির সঙ্গে তিনি পরেছেন স্লিভলেস ম্যাচিং ব্লাউজ, কানে বড় ঝুমকা এবং খোঁপায় গোঁজা ছিল গোলাপি ফুল—যা তার লুককে দিয়েছে এক ভিন্নমাত্রার স্নিগ্ধতা।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। ভক্তদের অনেকে তাকে ‘অনন্যা’ বলে অভিহিত করেছেন, আবার অনেকেই তার স্নিগ্ধ হাসি ও উপস্থিতির প্রশংসা করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তানজিকা আমিন নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। ব্যস্ত শুটিং সূচির মাঝেও এমন ভিন্নধর্মী ও নান্দনিক লুক দিয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি।
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ওটিটিতে তার কাজ তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!