টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন এক লুকে আলোচনায় এসেছেন। গাঢ় বেগুনি রঙের শাড়িতে অভিনেত্রীর ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে গেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম।
সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ফারিণ। সাধারণত পশ্চিমা বা আধুনিক পোশাকে দেখা গেলেও এবার ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হয়ে ভক্তদের চমকে দেন তিনি। অনুষ্ঠানে তার পরা গাঢ় বেগুনি রঙের কাতান শাড়িটি ছিল সোনালি জরির পাড়যুক্ত। এর সঙ্গে মিলিয়ে পরা ব্লাউজে সূক্ষ্ম লেসের কাজ পুরো সাজে আলাদা আভিজাত্য যোগ করে।
ফারিণের সাজে ছিল পরিমিতির ছাপ। খোঁপা করা চুল, হালকা মেকআপ ও গ্লসি লিপস্টিকের সঙ্গে তার স্বাভাবিক হাসি নজর কেড়েছে ভক্তদের। গলায় পাথরের ভারী লকেট এবং কানের দুল তার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিগুলো বিভিন্ন বিনোদনভিত্তিক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, শাড়িতে ফারিণকে আগের চেয়ে আরও বেশি মানিয়েছে। কেউ কেউ তার রুচিশীল ফ্যাশনবোধেরও প্রশংসা করেছেন।
চেনা ফ্যাশনধারার বাইরে গিয়ে ঐতিহ্যবাহী সাজে হাজির হয়ে তাসনিয়া ফারিণ আবারও আলোচনায় এলেন। ভক্তদের মতে, পোশাক নির্বাচন ও উপস্থাপনায় নিজস্ব স্বাতন্ত্র্য ধরে রাখতেই তার এই জনপ্রিয়তা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!