ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি এবার ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই শিরোনামে থাকা এই নায়িকা এবার জানান, আর্জেন্টিনা ও মেসির প্রতি তার ভালোবাসা দীর্ঘদিনের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল ও প্রিয় খেলোয়াড়কে নিয়ে কথা বলতে গিয়ে পরীমণি বলেন, আর্জেন্টিনার প্রতি তার আলাদা টান রয়েছে। তিনি বলেন, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
মেসির প্রতি নিজের গভীর ভক্তির কথা জানাতে গিয়ে এই অভিনেত্রী আরও বলেন, “আমি মেসির ডাইহার্ড ফ্যান। মেসির নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা বিষয়টিকে হালকা-হাস্যরসাত্মকভাবে নিচ্ছেন, আবার অনেকে পরীমণির ফুটবলপ্রেম নিয়েও আলোচনা করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!