প্রেমের সম্পর্কে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করলে দ্বিতীয় সুযোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।
সম্প্রতি নিজের নতুন চলচ্চিত্র ‘পতি পত্নী অউর ওহ দো’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে এসে সম্পর্ক ও বিশ্বাসের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বী। সেখানে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা নিয়ে আলোচনার সময় সারা বলেন, কেউ একবার প্রতারণা করলে তাকে আবার বিশ্বাস করা কঠিন।
তার ভাষায়, যে একবার বিশ্বাসভঙ্গ করতে পারে, সে আবারও একই কাজ করতে পারে—এ কারণে তিনি এমন পরিস্থিতিতে দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষপাতী নন।
তবে সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার মত ছিল ভিন্ন। তিনি বলেন, মানুষ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে এবং ভুল থেকে শিখে নিজেদের সংশোধনের সুযোগ পেতে পারে।
এদিকে অনুষ্ঠানে অন্য তারকারাও সম্পর্ক, বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে মতামত তুলে ধরেন বলে জানা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!