ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। রোমান্টিক ও সিরিয়াস—দুই ধরনের চরিত্রেই সমান পারদর্শী এই অভিনেতা পর্দার বাইরে নিজেকে নিয়ে করলেন একেবারেই ভিন্ন এক স্বীকারোক্তি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন দক্ষতা নিয়ে খোলামেলা কথা বলেন জোভান। হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমি আসলে একটা অকর্মার ঢেঁকি, আমি অ্যাক্টিং ছাড়া কিছুই পারি না।”
রান্নাবান্না নিয়ে নিজের অক্ষমতার কথাও অকপটে জানান এই অভিনেতা। তার ভাষায়, “চা বানাতে পারি না, শুধু পানি গরম করতে পারি। আসলে আমি কোনো রান্নাই করতে পারি না।”
তবে খাবারের পছন্দ নিয়ে জানান শৈশবের স্মৃতিও। বিশেষ করে সরিষার তেলের তেহারি তার খুব প্রিয় বলে জানান তিনি। জোভান বলেন, “ছোটবেলা থেকে আম্মুর হাতের রান্না খেয়েই বড় হয়েছি। এখনো আম্মুর হাতের রান্নাই খাই। মুরগির মাংস, ডাল—সবই খুব মজা লাগে।”
পর্দায় প্রেমের গল্পে সাবলীল হলেও বাস্তব জীবনে প্রিয়জনকে চমকে দেওয়া বা সারপ্রাইজ আয়োজন করাও তার জন্য সহজ নয় বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, “সারপ্রাইজ আমি নিজে থেকে গুছিয়ে করতে পারি না। বন্ধুদের সাহায্য লাগে। অনেক ফোন কল দিতে হয় আয়োজন করার জন্য।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!