ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যেও। সেই তালিকায় যোগ দিলেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন হিমি। ছবিতে তাঁকে ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের শাড়িতে দেখা যায়। পেছনে ছিল ব্রাজিলের পতাকা, ফুটবল ও ভুভুজেলা।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’। পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকে ব্রাজিলের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। আবার কেউ কেউ ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি কি না, সে প্রশ্নও তুলেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হিমি।
ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল নিয়ে মত প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। হিমির এই পোস্টও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকা হিমির পোস্টটি এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!