চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, তাঁর মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বুবলী এ তথ্য প্রকাশ করেন। পোস্টে একটি শুভেচ্ছা কার্ডও শেয়ার করা হয়, যেখানে শিশুটির জন্মতারিখ হিসেবে ১১ মে উল্লেখ করা হয়েছে।
পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
এর আগে ২০২২ সালে শবনম বুবলী ও শাকিব খান তাঁদের ছেলে শেহজাদ খান বীরের পরিচয় প্রকাশ্যে আনেন। এরপর থেকে তাঁদের পারিবারিক জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। নতুন অতিথির আগমনের খবরে দুই তারকার ভক্তদের মধ্যেও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!