ছোট পর্দার পরিচিত মুখ সেমন্তী সৌমি বলেছেন, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করলে অভিনয়শিল্পীদের মধ্যে কোনো ধরনের টেনশন থাকে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শাকিব খানকে বাংলাদেশের “সুপারস্টার” ও “মেগাস্টার” হিসেবে উল্লেখ করে তার জনপ্রিয়তা ও কাজের পরিবেশ নিয়ে প্রশংসা করেন।
সেমন্তী সৌমি বলেন, শাকিব খানের সঙ্গে পর্দায় প্রথম কাজ করার সুযোগ পাওয়া একজন শিল্পীর জন্য বড় ধরনের সৌভাগ্য। তার ভাষায়, “শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার। তার সঙ্গে যদি কেউ প্রথমেই পর্দায় কাজ করতে পারে, এটা তার জন্য লাকের বিষয়।”
তিনি আরও বলেন, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, “তার সঙ্গে কাজ করলে আসলে অন্য কোনো টেনশন থাকে না। মুভিটা এমনিতেই হিট হওয়ার চান্স থাকে।”
সেমন্তী সৌমির মতে, শাকিব খানের সঙ্গে কাজ করলে শিল্পীরা দ্রুত পরিচিতি পান এবং দর্শকদের কাছে পৌঁছানো সহজ হয়। তিনি বলেন, এ ধরনের কাজ নতুন অভিনয়শিল্পীদের জন্য ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, বড় তারকাদের সঙ্গে কাজ করলে কাজের চাপ বা অনিশ্চয়তা তুলনামূলকভাবে কম থাকে, যা নতুনদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!