বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় পাঁচ কিংবদন্তি অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা দীর্ঘ সময় পর এক ফ্রেমে ধরা দিলেন।
সোমবার চ্যানেল আইয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পাঁচ তারকা উপস্থিত হন। অনুষ্ঠানে তাদের লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।
দিনব্যাপী আয়োজনে তারা আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন। কর্মজীবনের নানা ঘটনা, শুটিংয়ের অভিজ্ঞতা এবং চলচ্চিত্র জীবনের স্মৃতি ভাগ করে নেন এই বরেণ্য শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল সোহেল রানা ও আনোয়ারার, তবে অসুস্থতার কারণে তারা অংশ নিতে পারেননি বলে জানা গেছে।
আয়োজকরা জানান, পুরো আয়োজনটি ধারণ করা হয়েছে এবং শিগগিরই চ্যানেল আইতে প্রচার করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!