শারীরিক নানা সমস্যার কথা জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ২৭ মে কানের চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি জটিল সমস্যায় ভুগছেন।
অভিনেত্রী লেখেন, চিকিৎসকের অমনোযোগিতার কারণে কানের সমস্যা দীর্ঘস্থায়ী হয়েছে এবং গত ২২ দিন ধরে তীব্র ব্যথা ও নানা শারীরিক অসুবিধায় কষ্ট পাচ্ছেন তিনি।
পোস্টে তিনি আরও জানান, সম্প্রতি পৃথক দুটি দুর্ঘটনায় তার দুই হাতেও আঘাত লেগেছে। উবারে যাতায়াতের সময় এক ঘটনায় এবং শুটিং সেটে আরেক ঘটনায় হাত কেটে রক্তপাত হয়।
দীপা খন্দকার লেখেন, শারীরিক অবস্থার কারণে বর্তমানে তিনি কিছুটা বিপর্যস্ত সময় পার করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে টিটেনাস টিকা নিতে হবে বলেও জানান তিনি।
এমন পরিস্থিতিতে দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, দীপা খন্দকার বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। ধারাবাহিকটি পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!