বলিউড সুপারস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই ঘরোয়া আয়োজনে তার বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ৬০ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, খুবই সীমিত পরিসরে ও ঘরোয়া পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। বড় কোনো আয়োজন বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা নেই।
আমির খান বলেন, মুম্বাইয়ে নিজের বাড়িতে আইনি রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে নতুন জীবনের সূচনা করবেন তিনি। সেখানে শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, তারা দুজনই আড়ম্বরপূর্ণ আয়োজনের পক্ষে নন, তাই খুব সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বিয়ের অনুষ্ঠানে বলিউডের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান বা সালমান খান থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, ২০২৪ সালের শেষ দিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান আমির খান। এর আগে তিনি রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যাদের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
ঘরোয়া আয়োজনেই নতুন জীবন শুরু করার এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে বলিউড অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!