নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের কাজ ও ব্যক্তিগত ভাবনা শেয়ার করেন।
সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশে জীবনঘনিষ্ঠ ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ। ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।”
তিনি আরও লেখেন, “তবে আপনি তো শিখতে পেরেছেন, আর কখনো কখনো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বাইরে যান এবং আগামীকালের দিনটিকে আরও সুন্দর করে তুলুন।” অভিনেত্রীর এই ইতিবাচক বক্তব্য ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টের মন্তব্যে অনেকে তার ভাবনাকে প্রশংসা করেছেন এবং অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!