বিনোদন

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:৩৮ এএম
গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শাকিরার সঙ্গে থাকা এক তরুণ তাকে চুমু দিচ্ছেন—যা ঘিরে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করতে থাকেন, শাকিরার সঙ্গে থাকা ওই ব্যক্তি তার নতুন সঙ্গী। তবে পরে জানা যায়, তিনি অন্য কেউ নন—শাকিরার নিজেরই সন্তান।

প্রতিবেদনে জানা যায়, ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে শাকিরা তার দুই সন্তান সাশা ও মিলানকে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন। খেলা চলাকালে লাইভ সম্প্রচারের সময় ক্যামেরায় ধরা পড়ে এক আবেগঘন মুহূর্ত, যেখানে তার এক সন্তান মায়ের গালে ভালোবাসার চুমু দেন।

এই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের ভুল ব্যাখ্যা তৈরি হয়। পরে বিষয়টি স্পষ্ট হলে বিভ্রান্তির অবসান ঘটে।

উল্লেখ্য, ২০২৪ সালে সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে শাকিরা বর্তমানে সন্তানদের নিয়ে একক জীবনযাপন করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!