ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে হুইলচেয়ারে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা দুটি ভিডিওতে বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। তবে কী কারণে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি।
প্রথম ভিডিওতে নিজের আহত পায়ের দৃশ্য প্রকাশ করে পরীমণি মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’ এরপর আরেকটি ভিডিওতে তাঁকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে।
হঠাৎ অভিনেত্রীর এমন অবস্থা দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, ঠিক কী ঘটেছে তাঁর।
যদিও ভিডিওতে বিষয়টি নিয়ে রসিকতার আভাস দিয়েছেন পরীমণি, তবু তাঁর শারীরিক অবস্থার কারণে ভক্তদের উদ্বেগ কমেনি।
এ বিষয়ে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে কী কারণে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে বা কতটা গুরুতর চোট পেয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!