লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার নাটকীয় জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয়ের অনুভূতি ভাগ করে নিয়েছেন।
আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর নিজের ফেসবুক পোস্টে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’ মেসি ও আর্জেন্টিনা দলের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পোস্টের সঙ্গে আনন্দঘন কয়েকটি ছবিও প্রকাশ করেন এই অভিনেত্রী। অল্প সময়ের মধ্যেই তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও আর্জেন্টিনার জয় উদ্যাপন করেন এবং পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আর্জেন্টিনার এই নাটকীয় জয় শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, দেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যেও নতুন করে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!