বিনোদন

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর সহকারী, কঠোর শাস্তির দাবি অভিনেত্রীর

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৫:৫৪ এএম
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর সহকারী, কঠোর শাস্তির দাবি অভিনেত্রীর

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অর্ঘ্য মুখার্জিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ রোববার তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, পরিচিত এক নারীকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে অর্ঘ্যের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বলেন, এমন ঘটনার কথা তিনি কল্পনাও করতে পারেননি। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

শ্রাবন্তীর ভাষ্য, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সহকারী হিসেবে কাজ করছিলেন। ঘটনার বিষয়ে আগে থেকে তাঁর কোনো ধারণা ছিল না বলেও দাবি করেন অভিনেত্রী।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!