দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মানবিক সংকটে সবাইকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার অনুরোধ করেন।
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ কয়েকটি জেলায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো উদ্বেগ প্রকাশ করেছেন ফারিণও।
নিজের পোস্টে তিনি লেখেন, দেশের মানুষ প্রাণ হারাচ্ছে, অনেক এলাকায় খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও মানুষকে পরীক্ষা ও কর্মস্থলে যেতে হচ্ছে, যা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।
ফারিণ আরও বলেন, যাঁদের মাথার ওপর নিরাপদ ছাদ, বিদ্যুৎ ও পর্যাপ্ত খাবার রয়েছে, তাঁদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত। একই সঙ্গে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অভিনেত্রীর এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর ভক্ত-অনুরাগীরাও বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার অঙ্গীকার জানিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!