নতুন ফটোশুটে আবারও আলোচনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গোলাপি গাউনে তোলা একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।
শুক্রবার নিজের ফেসবুক পেজে ১৭টি ছবি পোস্ট করেন মিম। ছবিগুলোতে গোলাপি আভার একটি গাউনে ধরা দেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘Blushing in Pink, Bloom Within’।
ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা দেখা যায়। কেউ তাঁকে বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলে মন্তব্য করেছেন, আবার কেউ তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।
ফটোশুটে ব্যবহৃত পোশাক নিয়েছেন ‘লুম অ্যান্ড লাইফস্টাইল’ থেকে। সাজসজ্জা করেছে ‘আকলিমা’স বিউটি পার্লার’ এবং ছবিগুলো তুলেছেন ‘পূর্ণ ফটোগ্রাফি’।
এদিকে, মিমকে সর্বশেষ দেখা গেছে কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’–এ। চরকিতে মুক্তিপ্রাপ্ত এ ওয়েব ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ ও এ কে এম হাসান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!