বিনোদন

নতুন ফটোশুটে আলোচনায় নিদ্রা নেহা

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৬:১৭ এএম
নতুন ফটোশুটে আলোচনায় নিদ্রা নেহা

নতুন ফটোশুট প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে ভিন্নধর্মী লুক ও আলোর ব্যবহারে নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন নিদ্রা। ছবিগুলোতে জানালার প্রাকৃতিক আলোয় সাদা চাদরে মোড়ানো একটি শৈল্পিক পরিবেশে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। একটি ছবিতে তাঁর পিঠে আঁকা ট্যাটুও স্পষ্টভাবে দেখা যায়।

ছবির ক্যাপশনে নিদ্রা লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।’ প্রকাশের পর থেকেই ছবিগুলোতে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাঁর নতুন ফটোশুটের নান্দনিক উপস্থাপনা, অভিব্যক্তি ও আলোকসজ্জার প্রশংসা করেছেন।

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা ১০–এ জায়গা করে নেওয়া নিদ্রা দে নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘শরতের জবা’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের নজর কাড়েন।

সম্প্রতি অভিনয়জীবন নিয়েও আলোচনায় ছিলেন নিদ্রা। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে তিনি একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন। এবার নতুন ফটোশুটের মাধ্যমে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!