বিনোদন

বাগদানের গুঞ্জনের মধ্যেই নতুন ছবিতে আলোচনায় পূজা চেরি

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৬:২১ এএম
বাগদানের গুঞ্জনের মধ্যেই নতুন ছবিতে আলোচনায় পূজা চেরি

ব্যক্তিজীবন নিয়ে আলোচনার মধ্যেই নতুন কিছু ছবি প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন পূজা। সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে, খোলা চুলে প্রকৃতির মাঝে তোলা ছবিগুলোতে হাস্যোজ্জ্বল দেখা যায় তাঁকে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘Becoming a better version of myself, one smile at a time’ (প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছি)।

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া মেলে। পোস্টটিতে অল্প সময়ের মধ্যেই হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তাঁর নতুন লুকের প্রশংসা করেন।

এদিকে কয়েক দিন ধরেই পূজা চেরির বাগদান নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তাঁর বাগদান হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্টোরিকে ঘিরেই এ আলোচনা আরও জোরালো হয়।

তবে এ বিষয়ে পূজা চেরির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে একটি পডকাস্টে পূজা চেরি বলেছিলেন, তিনি বিবাহিত নন, তবে পারিবারিকভাবে একসময় তাঁর বাগদান হয়েছিল। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপন করবেন না; বরং সবার কাছেই বিষয়টি জানিয়ে নতুন জীবন শুরু করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!