বিনোদন

‘লোকে বলে’–এর সাফল্যে আপ্লুত নুসরাত ফারিয়া, বললেন—ভালোবাসার যোগ্য হতে চাই

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৬:২২ এএম
‘লোকে বলে’–এর সাফল্যে আপ্লুত নুসরাত ফারিয়া, বললেন—ভালোবাসার যোগ্য হতে চাই

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন গান ‘লোকে বলে’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ ইতিমধ্যে প্রায় ৬০ লাখ ছাড়িয়েছে।

গানটির সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবার ভিন্ন আয়োজনে গানটির একটি ধীরলয়ের সংস্করণ প্রকাশ করেছেন ফারিয়া। এর সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি নতুন ভিডিও, যেখানে তাঁকে লন্ডনের বিভিন্ন সড়কে সাদা পোশাকে আনন্দঘন মুহূর্তে হাঁটতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে ভক্তদের উদ্দেশে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। “লোকে বলে” এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সমর্থনকে উদ্‌যাপন করার জন্য ছোট্ট এই প্রচেষ্টা।’

প্রকাশের পর নতুন ভিডিওটিও দ্রুত দর্শকের আগ্রহ কাড়ে। মাত্র চার ঘণ্টায় ভিডিওটি প্রায় সাত লাখবার দেখা হয়েছে। এতে ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ শতাধিক মন্তব্য পড়েছে। ‘লোকে বলে’ গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের সংগীত প্রতিষ্ঠান এসভিএফ মিউজিক।

নতুন ভিডিওর মাধ্যমে গানটির জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে যাবে বলেই মনে করছেন ফারিয়ার ভক্তরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!