বিনোদন

নিউইয়র্কে রাজকীয় লুকে মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৬:২৬ এএম
নিউইয়র্কে রাজকীয় লুকে মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজের পটভূমিতে নতুন এক ফটোশুটে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোয় রয়্যাল ব্লু গাউনে তাঁর নান্দনিক উপস্থিতি ইতিমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।

ছবিগুলোতে নিউইয়র্কের আকাশচুম্বী ভবন ও ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়েকে পটভূমি করে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় মেহজাবীনকে। কোথাও মৃদু হাসিতে মুখ আড়াল করেছেন, আবার কোথাও স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

ফটোশুটে অভিনেত্রীর পরনে ছিল স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। এর সঙ্গে পরিমিত মেকআপ, স্নিগ্ধ হেয়ারস্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘Because Kal Ho Naa Ho…’। ধারণা করা হচ্ছে, নিউইয়র্ককে ঘিরে নির্মিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র কাল হো না হো–এর আবহ থেকেই অনুপ্রাণিত হয়েছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। মন্তব্যের ঘরে অনেকে তাঁকে ‘নীল পরী’ বলে অভিহিত করেছেন। অল্প সময়েই ছবিগুলো ব্যাপক সাড়া ফেলেছে।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন–সচেতন উপস্থিতির জন্যও পরিচিত মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটি ও চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি নতুন এই ফটোশুটের মাধ্যমে আবারও আলোচনায় এলেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!