অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করেছেন। টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ ও ঐতিহ্যবাহী সাজে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন তটিনী। ছবিতে তাঁকে সোনালি নকশার লাল শাড়ি, লাল ব্লাউজ, হাতে চুড়ি, গলায় অলংকার এবং খোঁপা করা চুলে দেখা যায়। ইনডোর লোকেশনে তোলা ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গানটি যুক্ত করেছেন তটিনী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।’
ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। অনেকেই তাঁর সাজ ও ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ রবীন্দ্রসংগীতের পঙ্ক্তি উদ্ধৃত করে মন্তব্যও করেছেন।
সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত বিভিন্ন ফটোশুট ও ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। নতুন এই লুকেও ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!