কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া গয়না আর পুরুষদের নিয়ে খোঁচা দেওয়া ক্যাপশন—নতুন পোস্টে এমন সাজেই ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ফারিয়া। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে স্নিগ্ধ ও আত্মবিশ্বাসী এক লুকে। টিউব কাটের বডি-ফিটেড কালো মেরমেইড গাউনে ফুটে উঠেছে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি।
সাজসজ্জায় ফারিয়া বেছে নিয়েছেন হীরা ও পান্নার সমন্বয়ে তৈরি নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও ব্রেসলেট। ছবিগুলোতে তাঁর অভিব্যক্তিতে আভিজাত্য ও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।
কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। কালো গাউনে তাঁর ছবি প্রকাশের পরপরই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
তবে ছবির পাশাপাশি নজর কেড়েছে ফারিয়ার পোস্টের ক্যাপশনও। তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত ও নেটিজেনদের প্রশংসার জোয়ার দেখা যায়। এক অনুরাগী লিখেছেন, ‘একদম কুইন লুক!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’
অনেকেই তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে ফারিয়ার গ্ল্যামারাস উপস্থিতিই ভক্তদের আলোচনার কেন্দ্রে রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!