বিনোদন

অফ-শোল্ডার পোশাকে নতুন লুকে দীঘি, প্রশংসায় ভক্তরা

আপডেট: আগ ১৪, ২০২৬ : ০৫:১২ এএম
অফ-শোল্ডার পোশাকে নতুন লুকে দীঘি, প্রশংসায় ভক্তরা

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে এখন বড় পর্দার পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও লুকেও পরিবর্তন এনেছেন এই চিত্রনায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা কয়েকটি ছবিতে একেবারেই ভিন্ন সাজে দেখা গেছে দীঘিকে। কাঁধখোলা আধুনিক পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নতুন এই লুক প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

নতুন ছবিগুলোতে দীঘিকে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে দেখা গেছে। স্টুডিওতে তোলা ছবিতে গাঢ় মেকআপ, বড় দুল ও গয়না পরেছেন তিনি। সঙ্গে ছিল ওয়েভি হেয়ারস্টাইল। সব মিলিয়ে তাঁর সাজে ছিল গ্ল্যামারাস আবহ।

ছবিগুলোর ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’—অর্থাৎ, ‘এখন তার দিকে তাকাও’।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্য দেখা যায়। অনেকেই তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার শিশুশিল্পী দীঘির কথা মনে করে তাঁর পরিবর্তনের বিষয়টি তুলে ধরেছেন।

একজন ভক্ত মন্তব্য করেন, ছোটবেলায় দীঘির অভিনয় দেখে মুগ্ধ ছিলেন তিনি। সময়ের সঙ্গে সেই ছোট্ট দীঘি যে বড় হয়ে আজকের নায়িকা হয়েছেন, সেটিও মনে করিয়ে দেন তিনি।

বড় পর্দায় দীঘি

শিশুশিল্পী হিসেবে দর্শকের কাছে পরিচিতি পাওয়ার পর প্রার্থনা ফারদিন দীঘি বড় পর্দায় নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন। মাঝে কিছুটা বিরতি থাকলেও কয়েক বছর ধরে নিয়মিতভাবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে কাজ করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস, সাজসজ্জা ও মেকওভারে পরিবর্তন এনে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় থাকছেন দীঘি। নতুন এই ছবিগুলোতেও তাঁর সেই পরিবর্তিত গ্ল্যামারাস লুকই ফুটে উঠেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!