বিনোদন

সাদা শাড়িতে ‘একটুখানি শুভ্রতা’ ছড়ালেন সাদিয়া

আপডেট: আগ ১৫, ২০২৬ : ০৫:৩৪ এএম
সাদা শাড়িতে ‘একটুখানি শুভ্রতা’ ছড়ালেন সাদিয়া

পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান প্রায়ই তাঁর স্টাইলিশ লুক ও নান্দনিক উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নানা রূপের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন তিনি।

শুক্রবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে তাঁকে দেখা যায় ধবধবে সাদা শাড়িতে। শাড়িতে ছিল সূক্ষ্ম নকশার কাজ। সাদা ব্লাউজের হাতার কাছেও ছিল রঙিন ফুলের সুতার কারুকাজ। সাদিয়ার সাজে বাড়তি মাত্রা যোগ করেছে এক লেয়ার মুক্তার মালা। খোলা চুল ও মিষ্টি হাসিতে তাঁকে আরও প্রাণবন্ত দেখাচ্ছিল।

ফুলের বাগানে সাদিয়া

সাদা শাড়িতে ফটোশুটের জন্য চমৎকার এক ব্যাকগ্রাউন্ড বেছে নিয়েছিলেন সাদিয়া। ফুলের বাগানকে পেছনে রেখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা...।’

ছবি প্রকাশের পরপরই সাদিয়ার পোস্টের মন্তব্যের ঘর ভক্তদের প্রশংসায় ভরে যায়। কেউ লিখেছেন, ‘আপনি অসম্ভব সুন্দর।’ আবার কেউ তাঁকে ‘সাদা পরী’ বলে মন্তব্য করেছেন। অনেকে ভালোবাসার ইমোজি দিয়েও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

নতুন নতুন লুকে সাদিয়া আয়মানের উপস্থিতি যে নেটিজেনদের নজর কাড়ে, তা তাঁর সাম্প্রতিক পোস্টগুলোর প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এবার সাদা শাড়িতে তাঁর ‘শুভ্রতা’ যেন ভক্তদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে।

সম্প্রতি কয়েকটি নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় এসেছেন সাদিয়া আয়মান। তবে বর্তমানে অভিনয় নিয়ে তাঁর ব্যস্ততা কিছুটা কম বলেই দেখা যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!