বিনোদন

অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

আপডেট: আগ ১৬, ২০২৬ : ০৬:০৭ এএম
অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

ওসি বলেন, অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তাঁর মা বাদী হয়ে গতকাল শনিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসায় প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় আত্মহত্যা করেন রিধিকা রিধি। আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

পরে তাঁর মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো জানতে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!