বিনোদন

সাতসকালে নজর কাড়ল অপু বিশ্বাসের ‘আউটফিট’

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৫:৩৩ এএম
সাতসকালে নজর কাড়ল অপু বিশ্বাসের ‘আউটফিট’

কাজের ব্যস্ততার ফাঁকে ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কখনো পাহাড়, কখনো সমুদ্র—প্রকৃতির নানা রূপ উপভোগের মুহূর্তগুলো প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে সেখানে পাহাড় ও ঝরনার সৌন্দর্য উপভোগ করতেও দেখা গেছে তাঁকে। তবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে দেখা গেল ভিন্ন এক পরিবেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সমুদ্রতটের মতো একটি জায়গায় দেখা গেছে অপুকে। তবে ছবিগুলো কোথায় তোলা, তা জানাননি তিনি। নেপালে অবস্থান করলেও দেশটিতে কোনো সমুদ্রসৈকত নেই।

আলোচনায় পোশাক

ছবির স্থান নিয়ে যতটা কৌতূহল, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে অপুর পোশাক নিয়ে। ছবিতে মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং স্লিভলেস কালো ক্যাজুয়াল টপসে দেখা গেছে তাঁকে। প্রায় পুরো কালো রঙের পোশাকে বেশ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

খোলা চুল ও হালকা হাসিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগের মুহূর্তগুলো সাবলীলভাবেই ক্যামেরাবন্দী করেছেন অপু। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’

সকালেই অপুর এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ লুকের ছবি প্রকাশের পর তাঁর পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের ভিড় জমেছে। নানা প্রতিক্রিয়ার পাশাপাশি অনেকেই ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!