বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছে। কবীর খানের নতুন ছবির একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে তাঁর হাঁটুতে জরুরি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির শেষ দুই দিনের শুটিং চলছিল। পূর্বপরিকল্পিত একটি জটিল অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন কার্তিক। পেশাদার অ্যাকশন কোচের অধীনে দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়ার পরও স্টান্ট করার একপর্যায়ে তাঁর হাঁটুতে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পরপরই শুটিং বন্ধ করে কার্তিককে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
শুটিং থেকে আপাতত বিরতি
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কার্তিককে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার শুটিংয়ে ফিরবেন।
এর আগে ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে কার্তিকের অভিনয় প্রশংসিত হয়। ছবিটির জন্য সম্প্রতি সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। ছবিটির সঙ্গে কার্তিকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসও যুক্ত রয়েছে।
এদিকে কার্তিকের হাতে রয়েছে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র মতো বড় বাজেটের আরও কয়েকটি আলোচিত প্রকল্প। চিকিৎসার কারণে এসব কাজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!