বিনোদন

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী সামিরা খান মাহি

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৫:৫৩ এএম
অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী সামিরা খান মাহি

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটি গাড়ি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যবসায়িক সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান মাহি। তবে ব্যবসায় তাঁর যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এ সময়ে ব্যবসার বিভিন্ন দিক বোঝা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

নতুন প্রতিষ্ঠানটির মাধ্যমে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাহির। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। পাশাপাশি জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনা হবে।

আন্তর্জাতিক বাজারেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা

শুধু দেশের বাজারে ব্যবসা সীমাবদ্ধ রাখতে চান না মাহি। প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন এই যাত্রার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে অভিনয়ের পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নতুন পরিচয় যুক্ত হলো সামিরা খান মাহির।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!