শোবিজে কাজের প্রয়োজনে চরিত্র বদলে যাওয়া কিংবা কোনো কাজ থেকে বাদ পড়া নতুন কিছু নয়। ক্যারিয়ারে কাজ পাওয়ার পাশাপাশি বাদ পড়ার অভিজ্ঞতাও নিতে হয় অভিনয়শিল্পীদের। তবে এসব বিষয়কে নেতিবাচকভাবে না দেখে বরং শেখার সুযোগ হিসেবেই দেখেন অভিনেত্রী আইশা খান।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও সমালোচনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। কাজ থেকে বাদ পড়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার কাছে মনে হয়, এটাও এক ধরনের শিক্ষা। সব সময় যে আমি ভালো রেজাল্ট করব, এমন তো নয়। গ্রাফটা যখন উত্থান-পতন হয়, দেখতেও ভালো লাগে। আমাকে নিরহংকার থাকতে এটা হেল্প করে।’
সব সমালোচনাকে গুরুত্ব দেন না
গ্ল্যামার জগতের পরিচিত মুখদের নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। আইশা খানও এর ব্যতিক্রম নন। তবে বিনোদন অঙ্গনের এই আলোচনা-সমালোচনাকে কাজেরই অংশ হিসেবে দেখেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যে জায়গাটায় কাজ করি, সেই জায়গাটার একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’
তবে গঠনমূলক সমালোচনা থেকে শেখার চেষ্টা করেন আইশা। নিজের ভুল কিংবা সংশোধনের জায়গা চিহ্নিত করতে কোনো মন্তব্যকে প্রয়োজনীয় মনে হলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখেন তিনি।
এ প্রসঙ্গে আইশা খান বলেন, ‘যেটা আমি বুঝি, হ্যাঁ, এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা এটা আমার শোধরানোর প্রয়োজন—সেটাকে আমি সেভাবেই টেককেয়ার করি।’
কাজের ক্ষেত্রে ওঠানামাকে স্বাভাবিকভাবে নেওয়ার পাশাপাশি নিজের ভুল থেকে শেখা এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে সংশোধন করাকেই ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ উপায় মনে করেন এই অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!