ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও নিয়মিত দেখা যায় তাঁকে। নতুন নতুন সাজে ছবি প্রকাশ করে প্রায়ই ভক্তদের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।
সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে ১১টি ছবি প্রকাশ করেছেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিল সবুজ পাথরখচিত নেকলেস, একই ধরনের কানের দুল ও আংটি। খোলা চুলে একের পর এক ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিম। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভেসেছেন অভিনেত্রী। অনেকে তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর পোশাক, গয়না ও ছবি তোলার ভঙ্গিরও প্রশংসা করেছেন।
এক ভক্ত মন্তব্য করেন, ‘আপনার সৌন্দর্য অন্য সব তারকার চেয়ে বেশি লক্ষণীয়। ছবিগুলোও ভীষণ সুন্দর। আপনার পোজ ও ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট।’
আরেকজন লিখেছেন, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়।’ অন্য এক ভক্ত মিমকে ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা’ বলে মন্তব্য করেছেন।
নতুন কাজে মিম
অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ ওয়েব ছবিতে। কাজী আসাদ পরিচালিত ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি এই অভিনেত্রীর।
বড় পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায়। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!