ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে শিল্পকে শুধু পেশা নয়, বরং সামাজিক মর্যাদা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি।
প্রভা লিখেছেন, কোনো একটি পরিচয় যদি জীবনে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।
সংস্কৃতি অঙ্গনে আসার ক্ষেত্রে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে এই অভিনেত্রী বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক—এটি তিনি চান না।
তিনি বলেন, যারা সংস্কৃতির অঙ্গনে আসবেন, তাঁদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের পাশাপাশি নিজের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।
শিল্পের মর্যাদা প্রসঙ্গে প্রভা লিখেছেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি।’ তাঁর মতে, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা হতে পারে না।
ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে প্রভা আরও বলেন, শিল্পীর পরিচয় ও শিল্পচর্চার প্রতি সম্মান দেখানো উচিত। সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও নিজেদের কাজ ও পরিচয়ের মর্যাদা ধরে রাখতে সচেতন হওয়া প্রয়োজন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!