অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নানা ধরনের লুকের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার লাল বেনারসিতে রাজকীয় সাজে ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। ছবিগুলোতে তাঁকে আগুনরাঙা লাল বেনারসিতে দেখা গেছে। সঙ্গে ছিল মানানসই গয়না, হাতে পার্স এবং খোপায় সাদা ফুল।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবিগুলো তোলা হয়েছে। হোটেলের কালো আবহের মধ্যে লাল শাড়িতে তানজিন তিশার সাজ আরও আলাদা করে চোখে পড়েছে। কখনো মিষ্টি হাসি, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে—বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।
ছবি প্রকাশের পর ভক্তদের অনেকে তাঁর সাজ ও ফ্যাশনের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’
অভিনয়ে ব্যস্ততা কম, সামাজিক মাধ্যমে সরব
পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তানজিন তিশার সাম্প্রতিক সময়ে অভিনয়ের ব্যস্ততা কিছুটা কমেছে। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর নতুন কোনো নাটক বা কাজে তাঁকে দেখা যায়নি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্তের আপডেট শেয়ার করছেন এই অভিনেত্রী। বিভিন্ন সাজ ও লুকের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
এর মধ্যে পুরোনো একটি অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতায়ও পড়েছিলেন তানজিন তিশা। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর তিনি জামিন পান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!